লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্ক ও অর্থায়নের সংকট

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সর্বশেষ খসড়া চুক্তি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। চুক্তির খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর প্রতিশ্রুতি এবং জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের বিষয়টি বাদ পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের যে প্রতিশ্রুতি ছিল, তা নিয়েও অচলাবস্থা কাটেনি।

শুক্রবার সম্মেলনের আলোচনায় ২০টিরও বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তাদের দাবি, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে চূড়ান্ত চুক্তিতে স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। এর আগে বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া থেকে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের আহ্বান এবং এ বিষয়ে রোডম্যাপ তৈরির প্রস্তাব বাদ দেওয়া হয়। এতে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করেছে।

পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকলে তারা তা মেনে নেবেন না। এছাড়া আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস এবং ফ্রান্সের মতো দেশগুলো বর্তমান খসড়াকে দুর্বল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। বিপরীতে সম্মেলনের আয়োজক তুরস্ক ও আলোচনার সহসভাপতি অস্ট্রেলিয়া নতুন প্রতিশ্রুতির চেয়ে পুরোনো অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।

জলবায়ু অর্থায়নের বিষয়টিও আলোচনার টেবিলে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে ১২০ বিলিয়ন ডলারের যে তহবিলের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা চলছিল, সর্বশেষ খসড়া থেকে সেটিও বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর অর্থ প্রাপ্তি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশের তরুণ জলবায়ু অধিকারকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান সম্মেলন বয়কটের বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, সম্মেলন বর্জন করলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি জানানোর আন্তর্জাতিক মঞ্চটি হারিয়ে যাবে। তিনি উন্নত রাষ্ট্রগুলোর সমালোচনা করে বলেন, ইউরোপ, আমেরিকা, সৌদি আরবসহ তেলনির্ভর দেশগুলো এবং ভারত ও চীন জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না।

সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত খসড়াটি চূড়ান্ত নয়। প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে তা শনিবার পর্যন্ত গড়াতে পারে।

জনপ্রিয় সংবাদ

কোচ বদলেও মিলছে না সমাধান, টানা সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড

কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্ক ও অর্থায়নের সংকট

প্রকাশিত হয়েছে: ০৩:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬