লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে এবং প্রাথমিক আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তবে পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের মাধ্যমে যাদের ফল পরিবর্তিত হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। একই সময়ে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রমে পরিবর্তন আনার সুযোগও পাবেন।

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর নির্বাচিতদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

এর আগে ২৪ আগস্ট প্রকাশিত নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে এবং বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬