লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে কুমিল্লা শিক্ষা বোর্ড

ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা শিক্ষা বোর্ড আরও সতর্ক ও সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ। মঙ্গলবার রাত পৌনে ৯টায় কুমিল্লা শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান উল্লেখ করেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া অন্য কোনো কেন্দ্রে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তিনি আরও বলেন, গত সোমবারের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বোর্ডের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভোররাতে আকস্মিক ভারী বৃষ্টিপাতের ফলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করার কোনো সুযোগ বোর্ডের ছিল না। তবে পরীক্ষার্থীরা যেন নিরাপদে পরীক্ষা শেষ করে বাসায় ফিরতে পারে, সেজন্য কুমিল্লা সিটি করপোরেশন, জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সমন্বিতভাবে কাজ করেছে।

উদ্ভুত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে অধ্যাপক আহসান পারভেজ জানান, বুধবারের এইচএসসি পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজের কেন্দ্র পরিবর্তন করে অজিতগুহ কলেজে স্থানান্তর করা হয়েছে। এর ফলে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং কলেজ পরিদর্শক অধ্যাপক মো. শিপন মিয়া।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে কুমিল্লা শিক্ষা বোর্ড

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬