লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রবাসী হারুনের বাড়ি দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বসতবাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী হক সাহেব এবং তাঁর সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত।

দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দলিলপত্র যাচাই-বাছাই এবং সরকারি আমিনের মাধ্যমে পরিমাপের কাজ চলছিল। পুলিশ প্রশাসন ও স্থানীয় বিচার-শালিস উপস্থিত থেকে জমিটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াটি পরিচালনা করছিল। তবে সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই হক সাহেব, সুমন, শাহজালাল ও আলমগীর হোসেনসহ একদল ব্যক্তি হঠাৎ প্রবাসী হারুনের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় বাধা দিতে গিয়ে পরিবারের কয়েকজন নারী সদস্য আহত হয়েছেন। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার পাওয়ার আশায় আইনি পদক্ষেপ নেবেন। একইসঙ্গে নিজেদের নিরাপত্তার খাতিরে মেঘনা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

কুমিল্লায় প্রবাসী হারুনের বাড়ি দখলের অভিযোগ, আতঙ্কে পরিবার

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬