লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপে নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কোনো ধরনের চাপে নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে আসার বিষয়ে যেসব বক্তব্য আসছে, তাতে সরকারের কোনো মনোযোগ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা ও এ কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।" তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, কোথাও কোনো ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কার তথ্য থাকলে সঙ্গে সঙ্গে বিজিবিসহ অন্যান্য বাহিনীকে নিয়োজিত করা হয়।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পেয়ে তারা বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে ব্যবস্থা নিচ্ছে বলে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা এখনও ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে চক্রান্ত চালাচ্ছেন। সরকারের পক্ষ থেকে তাদের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং ইতোমধ্যে অভিযুক্ত কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার আইনি সুযোগ তৈরি হয়েছে। এসংক্রান্ত তদন্ত কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় ২ জনের যাবজ্জীবন

শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপে নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬