লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গ মন্ত্রীর

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপড়েনের মাঝেই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে কথিত ‘হিন্দু হত্যার’ প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে। এতে কোনো সন্দেহ নেই।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার সময়েই ভারতীয় এই মন্ত্রীর এমন বক্তব্য সামনে এলো।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। তার এই বক্তব্যের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা দেশে ফিরবেন বন্দি হিসেবে। তাকে হাতকড়া পরিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশে আনা হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা একাধিকবার ভারতের কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। তবে নয়াদিল্লি এ বিষয়ে বরাবরই বলে আসছে, বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন, তার প্রত্যর্পণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গের মন্ত্রীর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিল।

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় ২ জনের যাবজ্জীবন

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গ মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬