লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, শিশু সন্তান আহত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই একটি ভ্যান উল্টে মো. বশির (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বশির বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। তিনি স্থানীয় বছরাকাঠি এলাকার একটি কাঠের দোকানে ভ্যানে কাঠ পরিবহনের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বশির তাঁর চার বছরের ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে ভ্যানে করে কাঠ নিয়ে যাচ্ছিলেন। হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের উঁচু অংশে ওঠার সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালের পাড়ে ব্যবসায়ীদের রাখা গোলকাঠের ওপর উল্টে পড়ে। এতে বশির কাঠের নিচে চাপা পড়েন এবং শিশু নাঈম ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আরিফা সিদ্দিকা বশিরকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে সুবর্ণা জানান, বাড়িতে দেখাশোনার মতো কেউ না থাকায় বাবা নিয়মিত ছোট ভাই নাঈমকে সঙ্গে নিয়েই কাজে যেতেন। আহত নাঈমকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, দুর্ঘটনার পর বশিরের মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, শিশু সন্তান আহত

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬