লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহৃত হওয়ার দুদিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল তিনটার দিকে শাহজাহানের শোবার ঘরের বিছানায় একটি হাতে লেখা মুক্তিপণের চিঠি পাওয়া যায়। চিঠিতে উল্লেখ ছিল, ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শোন। আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি।’

ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ চিঠিটি আলামত হিসেবে জব্দ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরপর শিশুটির বসতঘরের পেছন থেকেই বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘটনায় জড়িত সন্দেহে মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফাকে আটক করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা হাতুড়ি দিয়ে শিশুটির মাথায় আঘাত করে হত্যা করে এবং মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে দেয়। অথচ ঘটনার পর থেকে ওই প্রতিবেশীরা পরিবারের সঙ্গে নাটকীয়ভাবে জায়হানকে খোঁজাখুঁজির অভিনয় করেছিল।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ভোরে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও আবাসন সমস্যা সমাধানে ইউজিসি’র আশ্বাস

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৫

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬