লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ সহনীয়, বিশ্বের শীর্ষে দুবাইয়ের দূষণ

বিশ্বের অন্যান্য মেগাসিটির মতো ঢাকাও নিয়মিত বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ ২২তম অবস্থানে রয়েছে। এদিন ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ৭৫, যা বায়ুর মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে নির্দেশ করে।

একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বায়ুমান স্কোর ১৮৪, যা নির্দেশ করে যে এখানকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যাদের স্কোর ১৭৮। এছাড়া বাহরাইনের রাজধানী মানামা ১৬১ স্কোর নিয়ে তৃতীয় এবং ইন্দোনেশিয়ার মেদান শহর চতুর্থ অবস্থানে রয়েছে, যার স্কোর ৬৬। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা শহর, যার বায়ুমান স্কোর ১৬১।

আইকিউএয়ারের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে গণ্য হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারতের সাথে ইতিবাচক আলোচনা

ঢাকার বাতাস আজ সহনীয়, বিশ্বের শীর্ষে দুবাইয়ের দূষণ

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬