লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে থাকা নৌপথগুলো পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে যাত্রী পরিবহন ব্যবস্থা আরও কার্যকর করতে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব যাচাই-বাছাই সাপেক্ষে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নৌপথ সচল করার পাশাপাশি নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নাব্যতা রক্ষা এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নদীর তীরবর্তী ওয়াকওয়ের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ঢাকার চারপাশের নৌপথ সচল ও বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬