লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি মূলত চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, যা বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে কার্যকর রয়েছে। গত ৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য সদস্য দেশগুলোর ওপরও হামলা হিসেবে গণ্য হবে। বাংলাদেশ এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এবং ভবিষ্যতে চুক্তিটি বিস্তৃত হলে এটি মুসলিম সমাজের আত্মরক্ষার একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। তবে এখন পর্যন্ত বাংলাদেশ এতে যোগ দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তাই অন্যদের উদ্বেগের কোনো কারণ নেই।

জনপ্রিয় সংবাদ

নেপালে প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে বন্যা থেকে বাঁচল ৯০০ শিক্ষার্থী

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬