লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেল ডি মারিয়া

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে, তাতে মোটেও গুরুত্ব দিতে রাজি নন দেশটির সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তার মতে, মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো কারণ নেই। বরং বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের যতদিন ইচ্ছে, ততদিনই জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া উচিত।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। এই পরাজয়ের পর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে এমন দাবিও করা হয় যে, সেই ফাইনাল ম্যাচটিই হতে পারে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তবে রোজারিও সেন্ট্রালের হয়ে নতুন মৌসুমের প্রথম ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া স্পষ্ট জানিয়ে দেন যে, মেসির অবসর নিয়ে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। ডি মারিয়া বলেন, “লিও যত দিন চাইবে, তত দিনই জাতীয় দলের হয়ে খেলুক। ৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে, সে এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন, বরং ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা। জাতীয় দলকে দেওয়ার মতো তার এখনো অনেক কিছু আছে।”

জনপ্রিয় সংবাদ

বেতন বকেয়া রেখেই কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ কর্মীকে অব্যাহতি

মেসির অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেল ডি মারিয়া

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬