লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ওই আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন যে, শনিবার রাতে ওসি জাহাঙ্গীর আলম তার দায়িত্ব হস্তান্তর করেছেন।

শাহ আলী থানাটি ঘটনার স্থান থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ঘটনার সময় পুলিশের উপস্থিতিতেই ভাঙচুরের অভিযোগ ওঠার বিষয়ে গতকাল ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কিনা এবং এতে কারও কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা, তা বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আদাবরে রামদা-চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬