লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নিরাময়কেন্দ্র নিয়ে তদন্ত কমিটি গঠন

মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নিয়ে যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর তদন্ত কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালক।

কমিটির অন্য সদস্যরা হলেন—পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।

অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। সংশ্লিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর বিরুদ্ধে থাকা অভিযোগের সত্যতা উদঘাটন এবং কেন্দ্রগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিটির কাছে সুপারিশ চাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদক নিরাময়কেন্দ্র নিয়ে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ০৪:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬