লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

ভোলার লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ অভিযোগ করেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার বাসিন্দা মৃত কয়ছর আহাম্মদের ছেলে আব্দুল মোতালেব তাকে এবং তার প্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ভিডিওতে উত্থাপিত অভিযোগ ও বর্ণিত ঘটনার সঙ্গে তার এবং প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আমি সব সময় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সত্যতা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হোক। যদি কোনো অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রচলিত আইনে যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছি। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে কেন এমন অপপ্রচার চালানো হয়েছে, তা খতিয়ে দেখে আব্দুল মোতালেবকে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রকৃত ঘটনা ও তার বক্তব্য জনসাধারণের সামনে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রয়োজন, যাতে কেউ মিথ্যা তথ্য বা অপপ্রচারের শিকার না হন।

জনপ্রিয় সংবাদ

শতবর্ষে প্যারিসের গ্র্যান্ড মসজিদ: ইতিহাস ও সম্প্রীতির অনন্য স্মারক

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০১:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬