লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

ব্যাংকিং, বীমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি নির্দিষ্ট খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সদস্য (মূসক নীতি) আজিজুর রহমানের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সোমবার এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছেন।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী, মোবাইল ব্যাংকিং, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের এখন বাধ্যতামূলকভাবে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। আদেশের নির্দেশনা অনুযায়ী, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান যদি এই পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকে, তবে তাদের ক্ষেত্রেও অনলাইনে রিটার্ন জমা দেওয়ার এই নিয়ম কার্যকর হবে।

এছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ সংক্রান্ত অতীতে জারি করা এনবিআরের আগের সব নির্দেশনা এই আদেশের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। তবে রাজস্ব বোর্ড চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত করতে পারবে অথবা কোনো খাত বাদ দিতে পারবে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

প্রকাশিত হয়েছে: ০১:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬