লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিদায়ে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা

আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। আলবিসেলেস্তেদের জয়ের আনন্দে যখন চারপাশ মুখর, ঠিক তখনই ইংলিশ ড্রেসিংরুমে নেমে এসেছে গভীর হতাশা। সেমিফাইনাল থেকে থ্রি লায়ন্সদের এই বিদায় নিয়ে দেশটির ফুটবল মহলে চলছে তীব্র সমালোচনার ঝড়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানিয়েছে, হারের পর দেশটির ফুটবল অঙ্গনে এখনো হতাশার রেশ কাটছে না।

ম্যাচের ফলাফল নিয়ে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার ও টকস্পোর্ট-এর রেডিও উপস্থাপক জেসন ক্যান্ডি। তার মতে, পুরো ৯০ মিনিট আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে। তিনি বলেন, ফলাফল নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। যেভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো, তা আমাদের কাপুরুষতারই বহিঃপ্রকাশ।

ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেলের কৌশল নিয়েও কঠোর সমালোচনা করেছেন অনেকে। ম্যাচে লিড নেওয়ার পর রক্ষণাত্মক হয়ে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জেমি ও’হারা। তিনি একে পুরোনো আবর্জনা মার্কা খেলা হিসেবে অভিহিত করে বলেছেন, এই কৌশলের কারণেই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিলও এই পরাজয় মেনে নিতে পারছেন না। তিনি জানান, গোল পাওয়ার পর ইংল্যান্ডের রক্ষণাত্মক হয়ে পড়া এবং নিজেদের গুটিয়ে নেওয়ার দৃশ্য অতীতেও অনেকবার দেখা গেছে।

তবে ইংল্যান্ডের ব্যর্থতার পাশাপাশি আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন অনেকে। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডের মাধ্যমে মাত্র সাত মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি করছে: রাশেদ খাঁন

ইংল্যান্ডের বিদায়ে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা

প্রকাশিত হয়েছে: ০১:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬