লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ: রাষ্ট্রদূত মাইকেল মিলার

বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ইতিবাচকভাবে কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, নীতিগত স্বচ্ছতা, পূর্বানুমেয়তা এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন যে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং উন্মুক্ত নাগরিক পরিসর তৈরির মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।

পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় নির্ভরযোগ্য অংশীদারিত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ইইউ বাংলাদেশকে শুধু একটি বাজার বা উন্নয়ন সহযোগী হিসেবে দেখে না; বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও গবেষণার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে মিলার বাংলাদেশকে ‘মানবিক বাংলাদেশ’ হিসেবে অভিহিত করেন। প্রায় নয় বছর ধরে কক্সবাজারে আশ্রয় নেওয়া শরণার্থীদের সংকট নিরসনে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জার্মান সংস্থা ফ্রিয়েডরিশ এবার্ট স্টিফটুংগের (এফইএস) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফেলিক্স গের্ডেস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

এ সময় মিলার প্রায় ৯ বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারে আশ্রয় দেওয়া প্রসঙ্গ বাংলাদেশর ভূমিকা নিয়ে প্রশংসা করেন এবং মানবিক বাংলাদেশ হিসেবে উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

সংসদের তৃতীয় অধিবেশন: সংস্কার ও পদ বণ্টন নিয়ে বাড়ল দূরত্ব

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ: রাষ্ট্রদূত মাইকেল মিলার

প্রকাশিত হয়েছে: ০২:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬