লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নকল সিগারেট পাচারকারী যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে নকল সিগারেট পাচার এবং ক্রয়-বিক্রয়ের দায়ে রুহুল আমীন শুভ নামের এক চোরাকারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত)-এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত রুহুল আমীন শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তদন্তে জানা যায়, আসামি কাভার্ড ভ্যান ও মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ভুয়া ব্যান্ডরোলযুক্ত নকল সিগারেট সরবরাহ করতেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে নকল সিগারেট পাচারকারী যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৪:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬