লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে রেকর্ড চার কোটি ডলারে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির ইতিহাসে তৈরি প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিলামে রেকর্ড ৪ কোটি ডলারে বা ৪৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরএম সোথবিস আয়োজিত এই দাতব্য নিলামে গাড়িটি তার নিয়মিত মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে। এটি নতুন কোনো গাড়ির নিলামের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

‘ফেরারি লুচে’ নামের এই বিশেষ মডেলটির প্রথম উৎপাদনকৃত সংস্করণে রয়েছে আকর্ষণীয় সাদা ফিনিশ, কাস্টমাইজড ব্রেক ও বিশেষ চাকা। আইফোনের সাবেক নকশাকার স্যার জনি আইভের নকশা করা পাঁচ আসনের এই ব্যাটারিচালিত গাড়িটি গত মে মাসে উন্মোচনের পর কিছুটা সমালোচনার মুখেও পড়েছিল। সমালোচকদের দাবি ছিল, ব্যাটারিচালিত রূপ ও পাঁচ আসনের ডিজাইন ব্র্যান্ডটির ঐতিহ্যবাহী পরিচয়ের সাথে মানানসই নয়। এমনকি ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্ডেরো দি মন্টেজেমোলোও এর তীব্র সমালোচনা করেছিলেন।

তবে সব সমালোচনা পেছনে ফেলে নিলামে গাড়িটি বিপুল সাড়া ফেলেছে। এর আগে ২০২৫ সালে ফেরারির আরেকটি বিশেষ গাড়ি দুই কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে নতুন গাড়ির নিলামের রেকর্ড গড়েছিল, যা এবার ভেঙে দিল বৈদ্যুতিক মডেল ‘লুচে’। তবে গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

নিলামে রেকর্ড চার কোটি ডলারে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬