লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর শ্যামলী ৩ নম্বর রোডে অবস্থিত কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনার খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার দুটি কারণ জানালেন অলি আহমদ

শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রকাশিত হয়েছে: ১১:১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬