লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাজনিত কারণে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, দাম্মাম রুটে আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। এছাড়া রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তাজনিত কারণে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

নিরাপত্তাজনিত কারণে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

প্রকাশিত হয়েছে: ০৫:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬