লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে: কৃষিমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ সহায়তা হিসেবে দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন। কৃষকদের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে তিনি উল্লেখ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এই কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে: কৃষিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:১৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬