লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ৫ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়াও লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এসব অঞ্চলের নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সুরমা নদী তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি হ্রাস পেলেও গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে হ্রাস পেতে পারে, যার ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও ধীরে কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬