লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ পুলিশ হেফাজতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আবু ইউসুফ জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পিবিআই মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে। ঘটনার আগের রাতে তাঁরা একসঙ্গে বের হয়েছিলেন এবং সময় কাটিয়েছিলেন, তাই তাঁর কাছে ঘটনার বিষয়ে তথ্য জানতে চাওয়া হচ্ছে। তাঁর দেওয়া তথ্য যাচাই–বাছাই করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। সেই রাতে ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে পাঠানো ভয়েস মেসেজে তিনি জানিয়েছিলেন যে বাসায় ফিরছেন, কিন্তু আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। স্বজনদের অভিযোগ, বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ যে মোটরসাইকেলটি নিয়েছিলেন, সেটিরও কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

তাহসিফের নিখোঁজ হওয়ার আগে একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল, যাকে পরিবারের সদস্যরা দীপ হিসেবে শনাক্ত করেছেন। ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফ ও দীপ পরস্পরের সঙ্গে হাত মেলান এবং পরে আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, ঘটনার দিন সন্ধ্যার পর দীপ বাসায় এসে তাহসিফকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাহসিফ আর ফেরেননি। ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এটি আত্মহত্যা নয়। সরকার যথাযথ তদন্ত করলে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে পারবে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জানাজা শেষে উত্তরায় তাঁকে দাফন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনল ইরান

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ পুলিশ হেফাজতে

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬