লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তে ট্রাইব্যুনালে আবেদন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই আবেদনটি জমা দেওয়া হয়।

আবেদনটি জমা দিয়েছেন রাষ্ট্রসংলাপ আন্দোলন (এসডিআরপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস।

আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াসের অভিযোগ, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ও প্ররোচনাতেই আন্দোলনকারীদের ওপর হামলা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে। আয়াস আরও জানান, আন্দোলনের সময় ময়মনসিংহের নওয়াব রোড এলাকা থেকে তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। সেখানে চোখ-মুখ বেঁধে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের ওপর নির্যাতন বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

আবেদনকারীরা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তে ট্রাইব্যুনালে আবেদন

প্রকাশিত হয়েছে: ১২:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬