লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত একজন সাবেক ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শৈলকূপা পৌরসভার মালিপাড়া গ্রামে খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের (৭০) ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে ওইদিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৭: ৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭: ৪৪

জনপ্রিয় সংবাদ

ইরানে নাশকতার ষড়যন্ত্রে জড়িত ৩১ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬