লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান দামের চিত্র

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ক্রমাগত ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংকটের প্রভাবে বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি তেলের বাজারদর বিশ্লেষণ করলে দেশভেদে বেশ বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। মূলত স্থানীয় কর, শুল্ক, ভর্তুকি, মুদ্রার বিনিময় হার এবং নিজস্ব মূল্য নির্ধারণী ব্যবস্থার কারণে এই তারতম্য তৈরি হয়।

ভারতে রাজ্যভেদে জ্বালানি তেলের দামে ভিন্নতা রয়েছে। রাজ্যভিত্তিক ভ্যাট ও শুল্কের পার্থক্যের কারণে পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা), প্রিমিয়াম অকটেন ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ রুপি (প্রায় ১৪৮ থেকে ১৫৪ টাকা) এবং ডিজেল ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ রুপি (প্রায় ১২২ থেকে ১৩৪ টাকা) পর্যন্ত হয়ে থাকে।

পাকিস্তানে জ্বালানির দাম বেশ চড়া। সেখানে প্রতি লিটার সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোল ৩৯০ রুপি (প্রায় ১৭৩ টাকা), অকটেন ৩৯৫ থেকে ৪০০ রুপি (প্রায় ১৭৫ থেকে ১৭৭ টাকা), হালকা ডিজেল ৩০৪ রুপি (প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা) এবং হাইস্পিড ডিজেল ৪২৪ দশমিক ০৪ রুপি বা প্রায় ১৮৮ টাকায় বিক্রি হচ্ছে।

শ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোলের দাম ৩৯৯ রুপি (প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সা) এবং ৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি (প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা)। এছাড়া ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপি (প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা) পর্যন্ত ওঠানামা করে। নেপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি (প্রায় ১৫৮ টাকা), অকটেন ২৯৫ রুপি (প্রায় ২৩৬ টাকা) এবং ডিজেল ১৯৭ থেকে ২০০ রুপি বা প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মিয়ানমারে জ্বালানি তেলের দাম তুলনামূলকভাবে বেশি। সেখানে মানভেদে পেট্রোল ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত (প্রায় ২১৮ থেকে ২২৪ টাকা), ৯৫ অকটেন ৪ হাজার ৯২ কিয়াত (প্রায় ২৪১ টাকা) এবং ডিজেল ৪ হাজার ৩৩১ কিয়াত বা প্রায় ২৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভুটানে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার ৯৯ থেকে ১০৬ গুলট্রাম (প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা) এবং ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রাম (প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা)। ভুটানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পেট্রোল ও অকটেনের জন্য আলাদা পাম্প নেই, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলত গ্যাসোলিন (পেট্রোল) ও ডিজেল—এই দুই ধরনের জ্বালানি বিক্রি হয়। আন্তর্জাতিক সূচক ও দেশটির স্টেশনগুলোর তথ্য অনুযায়ী, অকটেন-৯৫ বা মোটর স্পিরিট (এমএস) মূলত প্রধান পেট্রোল হিসেবে ব্যবহৃত হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাত, বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান দামের চিত্র

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬