লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সঠিক বিকাশে দেশের ভবিষ্যৎ নির্ভর করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলী বিকাশের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে। একটি পরিবারের ভিত্তি যেমন তার সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও শিশুদের সঠিক বিকাশের ওপর নির্ভরশীল বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বড়দের বক্তব্যের চেয়ে শিশুদের কথা শোনার ওপর গুরুত্বারোপ করেন। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, শিশু একাডেমির কার্যক্রম শুরুর সময় তিনি নিজেও শিশু হিসেবে সেখানে এসেছিলেন। শিশু একাডেমির ‘শিশু’ ম্যাগাজিনে তার ও তার ছোট ভাইয়ের লেখা প্রকাশের কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রদর্শিত বোর্ডে নিজের একটি গল্প ও ভাইয়ের লেখা দেখে তিনি পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়ার কথা জানান।

শিশুদের শুধু পড়াশোনার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিশুর ভেতরেই কোনো না কোনো গুণ রয়েছে। কেউ ছবি আঁকতে ভালো পারে, কেউ কবিতা আবৃত্তি বা বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে। তিনি নিজে গিটার ও কিবোর্ড শেখার আগ্রহের কথা জানিয়ে শিশুদের হারমোনিয়াম, বাঁশি, গান, নাচ কিংবা কোরআন তেলাওয়াতের মতো প্রতিভাগুলো ভালোভাবে রপ্ত করার পরামর্শ দেন।

সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। এবার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিশু—১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে—ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া কার্যক্রম নতুন করে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। সিলেট থেকে শুরু করে ঢাকার আর্মি স্টেডিয়ামে ক্রীড়া আয়োজন সম্পন্ন করার কথাও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ২০২৭ ও ২০২৮ সাল থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এছাড়া ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিশুদের প্রস্তুত করতে স্কুল পর্যায় থেকে অতিরিক্ত বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানিজসহ কয়েকটি বিদেশি ভাষার মধ্য থেকে শিশুরা নিজেদের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে।

শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতি, পশুপাখি ও বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে। গাছ লাগানো ও পশুপাখির প্রতি সদয় আচরণ একটি মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

সাইক্লোন শেল্টারের নকশা পরিবর্তনের দাবিতে সাতক্ষীরায় এলাকাবাসীর প্রতিবাদ

শিশুদের সঠিক বিকাশে দেশের ভবিষ্যৎ নির্ভর করে : প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬