লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শিল্পের বাধা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিরা শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা এই সমস্যাগুলো সমাধানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন। ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সমস্যাগুলো দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, পোশাক শিল্পের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব না হলেও, যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সরকার সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। তিনি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই শিল্পের অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। জনগণের এবং ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাই সরকারের লক্ষ্য।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পোশাক শিল্পের বাধা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬