লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মজুরি মাসিক ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে শ্রমিকরা সড়কটিতে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করলে দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভের সময় শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধ

প্রকাশিত হয়েছে: ০৮:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬