লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

দেশের চলমান জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে দুই সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই সহযোগিতা কামনা করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ বিষয়ে তার দেশের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, সমস্যার গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র পাঠিয়েছিলেন, যা বর্তমানে মালয়েশিয়া সফরে থাকা শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন হস্তান্তর করেছেন। এরপর মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই নেতার মধ্যে সরাসরি ফোনালাপ অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এই সংকট নিরসনে তার এবং তার দেশের পক্ষ থেকে যা কিছু করার সুযোগ রয়েছে, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সুযোগ এবং বিকল্প কোনো পন্থায় তাদের অভিজ্ঞতা বা রিসোর্স শেয়ারিংয়ের মাধ্যমে সহায়তা পাওয়া যায় কি না, তা নিয়ে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ পেট্রোবাংলা ও আরপিজিসিএল নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, 'চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে, তা মিনিমাইজ করবার জন্য প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার এই সমস্যা সমাধানে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

জনপ্রিয় সংবাদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিংমলে বিস্ফোরণ ও ধস, বহু হতাহতের শঙ্কা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬