লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৮ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানিয়েছে, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সকালে বাজুস স্বর্ণের দাম কমিয়ে সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সাথে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা ধার্য করা হয়, যা ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর ছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫০ বার কমানো হয়েছে। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে শিক্ষকের বকেয়া বিল ছাড়াতে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬