লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এবং একই দিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কারের মজুরি ডিজাইনের ওপর ভিত্তি করে প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মগুলো অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ১১ আগস্ট সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১০২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ বার দাম বাড়ানো হয়েছে, ৫০ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬