লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুসের ভাষ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালঙ্কারের প্রতি গ্রামের দাম ১৯ হাজার ৯৭০ টাকা ধরা হয়েছে, যা প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকায় দাঁড়ায়।

এছাড়া অন্যান্য মানের স্বর্ণের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে: ২১ ক্যারেট ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১৩ হাজার ৩৮০ টাকা।

সর্বশেষ গত ৩১ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা

প্রকাশিত হয়েছে: ০৫:৩৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬