লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে কমলো সোনার গহনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। উল্লেখ্য, গত ১০ জুলাই ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল, যা তিনদিনের মাথায় আবার কমানো হলো।

অন্যান্য মানের সোনার গহনার দামও সমন্বয় করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও ভ্যাটসহ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

দেশের বাজারে কমলো সোনার গহনার দাম

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬