লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে সরকারকেও জনগণ তাড়িয়ে দেবে: মুজিবুর রহমান

বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে তারা অতীতের ফ্যাসিস্টদের মতোই আচরণ শুরু করেছে। বুধবার ৩৬ জুলাই বিকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রধান ফটকে আয়োজিত ১১ দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা আজ সরকারে আছেন, তারাও অতীতে মজলুম ছিলেন। কিন্তু আজ তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ করছেন। তারা সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া ও নির্লজ্জ দলীয়করণ করছেন এবং দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। তিনি আরও বলেন, জনগণ পরিবর্তনের জন্য ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে, যেখানে ৭০ শতাংশ মানুষ 'হ্যাঁ' ভোট দিয়েছে। এই গণভোটের রায়কে অপমান করতে দেওয়া হবে না এবং রায় বাস্তবায়ন করেই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও তাড়িয়ে দেবে। তিনি আরও বলেন, এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে মুক্তির পথে হাঁটতে শিখেছে। আমরা জুলাইযোদ্ধা, শহীদ এবং ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বেঈমানি করব না। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই আরও তীব্র হবে।

সরকারের দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, সরকার মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে। এরই মধ্যে নয়টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে, যারা দলীয় নেতাদের মতো আচরণ করছেন। এছাড়া সিটি করপোরেশন ও জেলা পরিষদেও একই কায়দায় দলীয় নেতাদের বসানো হয়েছে। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া এবং এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহসহ স্থানীয় নেতারা।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৩১আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯: ৩২

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে শহীদদের অপমান করেছে ভারত: রিজভী

ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে সরকারকেও জনগণ তাড়িয়ে দেবে: মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬