লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বহর বাড়াতে এয়ারবাস কেনার আগ্রহ প্রকাশ করল সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লেট, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন।

বৈঠকে মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই টেকসই মিশ্র বহর বা ‘মিক্সড ফ্লিট’ গঠনের লক্ষ্যে সরকার এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনতে আগ্রহী। এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

এ সময় মন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে টেকসই মিশ্র বহর গঠনের লক্ষ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন।জবাবে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।.পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়ি

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

বিমান বহর বাড়াতে এয়ারবাস কেনার আগ্রহ প্রকাশ করল সরকার

প্রকাশিত হয়েছে: ০১:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬