লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নানা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে সরকার। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের কৃষিজমি বা বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার ও বীজসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হবে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে তাদেরও সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পানি নিষ্কাশনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে যথাসময়ে পানি নিষ্কাশন করা সম্ভব হয়। তিনি আরও বলেন, বন্যা প্রতিরোধে কোনো মহৌষধ নেই, তবে কক্সবাজারের উপকূলে শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং স্লুইসগেট স্থাপনের কাজ করা হয়েছে।

উল্লেখ্য, দুই দিনের সফরে শুক্রবার সকালে নিজের জন্মভূমি কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। শনিবার অনুষ্ঠান শেষে তিনি পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাতে তার কক্সবাজার থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উপকূলীয় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) সকালে দুই দিনের সফরে নিজের জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জনপ্রিয় সংবাদ

দালাল ও টেস্ট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

বন্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬