লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাসে দুই কোটি শিশুর টিকাদান, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সফল

চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথমে সারাদেশের প্রায় ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা পরে ১০৯ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হাম-রুবেলার টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন এবং সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশু টিকা নিয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, খুলনা সিটি করপোরেশনে ৯৬ হাজার ৭৯২ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮৩ হাজার ৬৯৭ জন, সিলেট সিটি করপোরেশনে ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহী সিটি করপোরেশনে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশাল সিটি করপোরেশনে ৪৪ হাজার ১১৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার ৫ এপ্রিল প্রথম দফায় ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। এরপর ১২ এপ্রিল থেকে চারটি সিটি করপোরেশনে এবং ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সরকার আবারও নতুন করে ব্যাপকভাবে টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঘরের মাঠে ৩ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সূচি প্রকাশ

পাঁচ মাসে দুই কোটি শিশুর টিকাদান, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সফল

প্রকাশিত হয়েছে: ০৭:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬