লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রামের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ৬৪ জেলায় আয়োজিত এই সংবর্ধনা কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে সারা দেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে এই অনুষ্ঠানের মাধ্যমে এবারের সংবর্ধনা কার্যক্রম শুরু হলো।

আজ সকাল ৯টার আগেই নগরের ফয়’স লেকের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা। সকাল থেকেই ফয়’স লেক পার্কে শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিভিন্ন রাইডে আনন্দ করার পাশাপাশি সেলফি বুথে ছবি তোলায় মেতে ওঠে। বেলা দুইটায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজওয়াজ খান এবং যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ জুলফিকার আলী, কনকর্ড গ্রুপের বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফারহান আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমের আহ্বান জানান। এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত ও বাবর আলীসহ বিভিন্ন পেশার গুণীজন শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। ‘শিখো’র প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে ভালো ফলাফল করার জন্য নিয়মিত পরিশ্রমের পরামর্শ দেন। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ টমাস আলভা এডিসনের জীবনের গল্প তুলে ধরে মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব বোঝান। তিনি বলেন, প্রত্যেকের জীবনের সামনে একটি ‘এভারেস্ট’ থাকে, যা জয় করতে হলে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে।

বিকেলের দিকে অনুষ্ঠানে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, তৌসিফ মাহবুব ও অভিনেত্রী কেয়া পায়েল। তারা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংস্কৃতিক পর্বে জাদুশিল্পী রাজীব বসাক জাদু প্রদর্শন করেন। এছাড়া সংগীতশিল্পী তানভীর ইভান ও ব্যান্ড দল ‘তিরন্দাজ’ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে রাখে। অনুষ্ঠানে কুইজে বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন তারকারা। এই আয়োজনে বিকাশ, কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড ও এটিএন বাংলা সহযোগী হিসেবে ছিল।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া সাড়ে ছয় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬