লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, যখন তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন, সেই সময়কার দুর্নীতির অভিযোগগুলো সরকার খতিয়ে দেখছে।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থ বিবেচনায় সরকার কোনো অবিচার করতে চায় না বলেও তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী বলেন, আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দিচ্ছি, অন্যদিকে কেউ যেন অন্যায়ভাবে শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে চাই। তাই পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সরকার যথাসময়ে পদক্ষেপ নেবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আসাদুজ্জামান জানান, সংবিধানের বিধান অনুযায়ীই পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে এবং সরকার সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে।

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাসে দুই কোটি শিশুর টিকাদান, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সফল

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

প্রকাশিত হয়েছে: ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬