লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে সরকারি-বেসরকারি ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পকারখানার অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এ প্রক্রিয়ায় উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ‘কৌশল থেকে বাস্তবায়ন: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ও জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। গ্রিন এনার্জি ট্রানজিশন-পলিসি অ্যাডভাইজরি পার্টনারশিপ প্রকল্পের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবিষ্যতের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎকে গুরুত্ব দিতে হবে। দেশের বিপুলসংখ্যক সরকারি-বেসরকারি ভবনের ছাদ রয়েছে, যা সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা সম্ভব। এতে একই সঙ্গে উৎপাদন বাড়বে এবং প্রচলিত জ্বালানির ওপর চাপ কমবে। তিনি আরও উল্লেখ করেন যে, নেট মিটারিং ব্যবস্থার আওতায় গ্রাহক নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সুযোগ পাবেন।

এই উদ্যোগ বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমার পাশাপাশি বাড়ি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন, অর্থায়ন, কার্বন ক্রেডিট, প্রণোদনা ও নীতিগত সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ও সমন্বয় শাখার কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরাফিন। এতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব নূর আহমেদ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশের জ্বালানি বিভাগের সমন্বয়ক স্টোয়ানকা স্টিচ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামি বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর কবরে যা ঘটবে মানুষের

সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬