লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সরবরাহ সচল রাখতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৫ কার্গোতে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিয়মিত এই তিন উৎস থেকেই এলএনজি আমদানি করা হচ্ছে এবং গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে সব মিলিয়ে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪টি কার্গো দেশে এসে পৌঁছেছে এবং বাকি ৫টি কার্গো চলতি মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এই ৯টি কার্গোতে মোট এলএনজির পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৳৮ লাখ এমএমবিটিইউ।

সংস্থাটি জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১টি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো এলএনজি কেনা হয়েছে। এর আগে বিদায়ী জুলাই মাসে দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার মোট পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমান সরকারের ওকিউ ট্রেডিং বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। এছাড়া প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

জ্বালানি সরবরাহ সচল রাখতে আগস্টে আরও ৫ কার্গো এলএনজি কিনছে সরকার

প্রকাশিত হয়েছে: ০২:০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬