লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া অনুষ্ঠিত

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অগ্নিনির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই মহড়ায় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন এবং প্রধান কার্যালয়ের সকল নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়। তিনি অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা বৃদ্ধি এবং জরুরি অবস্থায় করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাত্ত্বিক আলোচনার পর গ্রামীণ ব্যাংক প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে একটি ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে দ্রুত সাড়া দেওয়া এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সবচেয়ে জরুরি। ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে সিঁড়ি ব্যবহার করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া, প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভবনে অটো ফায়ার স্প্রিংকলার বসানোর কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ইসরাইলি সেনাবাহিনীর

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬