লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দামের প্রভাবে রাজধানীর বাজারে সবজির চড়া দাম

রাজধানীতে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহনের খরচ বৃদ্ধি এবং বৃষ্টির অজুহাতে খুচরা বাজারগুলোতে সব ধরনের সবজির দাম এখনো চড়া। সাধারণত শীত মৌসুমের শুরুর দিকে সবজির দাম কম থাকার কথা থাকলেও বর্তমানে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাজারের বর্তমান চিত্র অনুযায়ী, প্রতি কেজি শিম ১৬০ থেকে ১৮০ টাকা এবং গোল বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ও ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, পটল ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, মুলা ৭০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের মধ্যে কেবল মুলা ও পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি পিস লাউ ৭০ থেকে ৮০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান বলেন, 'বাজারের সব ধরনের সবজির দাম বেশি। ১০০ টাকা ৮০ টাকার ঘরে প্রায় সব সবজি। এত টাকা দিয়ে সবজি কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য আসলেই কঠিন। শীত মৌসুম আসতে চলেছে, এ সময় সবজির দাম কম হওয়ার কথা, উল্টো সবজির দাম বাড়তি। বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা বলে পরিবহনের খরচ বাড়ার কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। আগে যেখানে এক কেজি সবজি কিনতাম, এখন এক আইটেম সবজি কিনি আধা কেজি করে.'

দাম বৃদ্ধির বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, 'বেগুন ১০০ টাকা কেজি, বাকি সবজিগুলো ৮০ টাকা ৬০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। সবজির দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে পরিবহন খরচ বেড়ে যাওয়া। পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টি সবজির বাজারে প্রভাব ফেলেছে। এছাড়া সামনের শীতকালের মৌসুম আসছে, এ সময় নতুন করে সব সবজি বাজারে উঠবে। তার আগে এখন আগের সবজি শেষ হয়ে যাচ্ছে, তাই বাজারে তুলনামূলক সরবরাহ কম। সবকিছু মিলিয়ে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। তবে দুই-এক মাসের মধ্যে শীতকালীন মৌসুম শুরু হয়ে গেলে বাজারে প্রচুর পরিমাণে নতুন সবজি উঠবে, তখন আবার সবজির দাম কমে আসবে.'

জনপ্রিয় সংবাদ

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম এসআই শাহ আলম

জ্বালানি তেলের দামের প্রভাবে রাজধানীর বাজারে সবজির চড়া দাম

প্রকাশিত হয়েছে: ০৭:০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬