লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলীয় এলাকায় চালানো পৃথক কয়েকটি অভিযানে দুই শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব মানুষের বড় একটি অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানা গেছে।

মিডল ইস্ট মনিটরের তথ্যানুযায়ী, গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়া জানিয়েছে যে লিবিয়া উপকূল থেকে যাত্রা করা নৌকায় করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে এসে পৌঁছান। এতে দ্বীপটিতে থাকা অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় গত ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার অস্তিত্ব শনাক্ত করে। পরবর্তীতে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে গ্রিক কর্তৃপক্ষ আরও ১১২ জন অভিবাসীকে দুটি ভিন্ন নৌকা থেকে উদ্ধার করে। প্রথম নৌকায় ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক। উদ্ধারকৃত সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের ক্রমাগত আগমনের ফলে দ্বীপের এই কেন্দ্রটিকে তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১৭ ডলার ছাড়াল

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসী উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬