লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি ও চাঁদাবাজিতে পরিবর্তন নয়, কেবল হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

দেশে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো পরিবর্তন আসেনি, বরং কেবল হাতবদল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগে এক পক্ষ মাদক, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ একই কাজ করছে। তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব কেবল হাতবদল হয়েছে। নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ কেউ দেখাতে পারবে না এবং দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজনীতিতে এসেছেন।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে এবং বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হয়েছে। তার ভাষ্যমতে, এখন আর বিদ্যুৎ যায় না, বরং মাঝে মাঝে আসে।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে আগামী সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলার নাম ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা সোনাগাজী বাজারে পদযাত্রা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। কর্মসূচিতে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দুর্নীতি ও চাঁদাবাজিতে পরিবর্তন নয়, কেবল হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত হয়েছে: ০২:১৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬