লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া শুধু সরকার বদল যথেষ্ট নয়: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের তুলনা করে তিনি বলেন, জনগণের একটি বড় অংশ এ ধরনের সংস্কারের পক্ষে মত দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে আয়োজিত জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচনের পর সংস্কারের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার সরে এসেছে। অতীতের নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে তিনি দাবি করেন, এবারও জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, এনসিপির মূল দাবি শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার। এ লক্ষ্যে পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক হয়েছে। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তার অভিযোগ, কর্মসংস্থানের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবার আন্দোলনে নামবে বলেও তিনি সতর্ক করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়। সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি হাতবদল হয়েছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি। সবশেষে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এ সময় দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া শুধু সরকার বদল যথেষ্ট নয়: হাসনাত

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬