লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আইনি সুরক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহাবুদ্দিন স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস মেয়াদে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় সরকার তার সহযোগিতা পেয়েছিল। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী তৎকালীন সময়ে তিনি প্রিভিলেজড ছিলেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এই সময়ের বাইরের বিষয়ে কেউ কোনো বক্তব্য দিলে তা তাদের স্বাধীনতা, তবে সরকার এ ধরনের অভিযোগ আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুললেও তার সরকার সেটিকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে, তাই যে কেউ বক্তব্য দেওয়ার অধিকার রাখে। তবে সরকার এসব অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী তিনি সব সুবিধা পাবেন। তার সুরক্ষার জন্য এসএসএফ (SSF) ও পিজিআর (PGR) সহ ৬ মাসের একটি আইনি বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

রাউজানে আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আইনি সুরক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬